১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ,১৬ জেলে আটক

  • আপডেট: ১০:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।

রবিবার(২৬ জুলাই) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন,রবিবার রাত ৩টার দিকে বাঁশখালী থানার এস আলম জেটিসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সঙ্গে বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, পরে সামুদ্রিক মৎস্য দপ্তরের আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। জব্দ করা ট্রলিং জাল বিনষ্ট করা হয়। মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ,১৬ জেলে আটক

আপডেট: ১০:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬