১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১২:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মো. মোতাহার মোল্লা (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

একইদিন র‍্যাব-১ এর অপস্ এণ্ড মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এসব তথ্য জানান।

র‌্যাব-১ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে তারাব উত্তরপাড়ায় মোতাহার মোল্লার ভাড়া বাসায় অবস্থান করছেন। পরে র‌্যাব-১-এর সিপিসি-৩-এর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে ৮৪ কেজি গাঁজা, মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মুঠোফোন এবং মাদক বিক্রির ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মোতাহার মোল্লাকে আটক করা হয়।

শাহ আলম বলেন, উদ্ধার করা মাদক ও গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১২:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬