০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট: ১২:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে বনানী থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আরিফ হোসেন মোল্লা (৩৬)।

রবিবার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালায়। অভিযানে বনানী থানার হত্যা মামলার প্রধান আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আরিফ হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট: ১২:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬