শিরোনাম:
জুরাইনে র্যাবের অভিযানে ৫টি ককটেল উদ্ধার, একজনকে আটক
- আপডেট: ১২:১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৮০৫৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কদমতলী থানার জুরাইন রেলগেট এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় নাঈম নামে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ যাত্রাবাড়ী সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তাপস কর্মকার।
তিনি জানান, জুরাইন রেলগেট এলাকা থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। ককটেল পাঁচটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
র্যাব সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুরাইনের হাবিবুল্লাহ মার্কেটের একটি দোকান থেকে লাল-কালো টেপ পেঁচানো অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে র্যাব।




















