ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- আপডেট: ০৪:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই আদেশে একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বাড্ডা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ) করা হয়েছে।
অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) এবং সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার আনিয়া সুলতানাকে ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলির ৬ আগস্টের আদেশটি বাতিল করা হয়েছে।



















