১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে যুবক আটক

  • আপডেট: ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০৩৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে আবদুল আলীম (২৬) নামের এক যুবককে আটক করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনে এ ঘটনা ঘটে।

আনসার সদস্যদের ভাষ্য, ওই সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন মো. মাসুম হাসান ও সাবেদ আলী। তাঁরা হাসপাতাল ভবনের ভেতরে সন্দেহজনক গতিবিধি দেখতে পান। পরে সেখানে গিয়ে আবদুল আলীমকে সরকারি বৈদ্যুতিক তার কাটতে দেখেন। এ সময় তাঁকে বৈদ্যুতিক তারসহ আটক করা হয়।

আবদুল আলীম কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকার বাসিন্দা।

ঘটনার পর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে জানানো হয়। পরে কালিয়াকৈর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল আলীমকে হেফাজতে নেয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে যুবক আটক

আপডেট: ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬