০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বদলি কোতোয়ালি থানার ওসি

  • আপডেট: ১২:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই এবং ব্যস্ত সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আলোচনা-সমালোচনার মধ্যে থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হলো।

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সই করা আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়েছে, আবু জায়েদ মো. নাজমুন নূরসহ পাঁচ পুলিশ সদস্যকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র নিতে হবে। তা না হলে ২৩ সেপ্টেম্বর থেকে তারা ‘তাৎক্ষণিক অবমুক্ত’ (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

এর আগে গত ১৭ জুন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আদেশে আবু জায়েদকে কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি পটিয়া ও সন্দ্বীপ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

ওসি বদলির আগে কোতোয়ালি থানা এলাকায় দুটি ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর একটি হলো থানার ঠিক পেছনে প্রকাশ্যে ছিনতাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গত শনিবার সকালে নগরের পাথরঘাটার সতীশ বাবু লেনে একটি রিকশা থামিয়ে দুই ব্যক্তি এক যাত্রীকে ছুরি দেখিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন। পরে তারা ব্যাটারিচালিত অটোরিকশায় করে পালিয়ে যান।

ঘটনাটি কোতোয়ালি থানার পেছনেই ঘটায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে পুলিশ স্বপ্রণোদিত হয়ে অভিযান চালিয়ে মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করে। ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া সম্প্রতি নগরের লালখানবাজার-কাজীর দেউড়ি সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জনবহুল এলাকায় প্রকাশ্যে এমন মিছিলের ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই ওসি আবু জায়েদকে বদলির আদেশ আসে।

তবে আবু জায়েদ নাজমুন নূরকে ঘিরে বিতর্কের শুরু কোতোয়ালি থানায় নয়। গত বছরের ১ জুলাই রাতে পটিয়া থানার ওসি থাকাকালে রাঙামাটি জেলা ছাত্রলীগের এক নেতাকে সোপর্দ করা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে থানা-পুলিশের বিরোধ তৈরি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ ছিল, থানায় তাদের ওপর লাঠিপেটা করা হয়। এতে অন্তত ২৩ জন আহত হন বলে দাবি করেন তারা। তবে পুলিশের দাবি ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছিল।

ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও ডিআইজি কার্যালয় ঘেরাও করেন। প্রায় নয় ঘণ্টা অবরোধের পর টানা আন্দোলনের মুখে পরদিন রাতে আবু জায়েদকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে তাকে সন্দ্বীপ থানায় এবং সর্বশেষ গত জুনে কোতোয়ালি থানায় পদায়ন করা হয়।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ বদলি আদেশে আবু জায়েদের ডিএমপিতে স্থানান্তরের কারণ হিসেবে সাম্প্রতিক ছিনতাই বা মিছিলের ঘটনা উল্লেখ করা হয়নি। পুলিশের পক্ষ থেকেও এটিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর পরই বদলির আদেশ আসায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বদলি কোতোয়ালি থানার ওসি

আপডেট: ১২:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬