সাভার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হাজী মোহাম্মদ আইয়ুব খান
- আপডেট: ০৩:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৫
স্বচ্ছতা, জবাবদিহি ও পরিকল্পিত উন্নয়নের অঙ্গীকার, চাইছেন সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন
স্টাফ রিপোর্টার তানজিলা:
আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আইয়ুব খান।
নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন তিনি। একই সঙ্গে নিজের নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।
হাজী মোহাম্মদ আইয়ুব খান বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে সাভার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার অঙ্গীকার স্বচ্ছতা, জবাবদিহি, পরিকল্পিত উন্নয়ন এবং জনবান্ধব সেবা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, সাভারকে একটি নিরাপদ, আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে তার প্রচারপত্রে সাভার-আশুলিয়ার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। নির্বাচনকে ঘিরে তার প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।






















