০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্রীয় যুবলীগ নেতা নিখিলের ছোট ভাই সুফল গ্রেফতার, আছে ২০টির বেশি মামলা

  • আপডেট: ০৯:১৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন খান সুফলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গনি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের নেতৃত্বে শেরে বাংলা নগর একটি অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই ও যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুফল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত ২০টিরও বেশি মামলায় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কেন্দ্রীয় যুবলীগ নেতা নিখিলের ছোট ভাই সুফল গ্রেফতার, আছে ২০টির বেশি মামলা

আপডেট: ০৯:১৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬