০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

  • আপডেট: ০৪:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক, খুলনা ০৫ অক্টোবর, ২০২৬ঃ  খুলনার রূপসা উপজেলায় ছেলের হত্যাকাণ্ডের মাত্র ৫০ দিনের মাথায় এবার আক্তার ঢালী (৫৫) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আক্তার ঢালী স্থানীয় বিএনপি নেতা এবং গত আগস্ট মাসে খুন হওয়া তার ছেলে জয় ঢালী হত্যা মামলার সাথে যুক্ত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্তার ঢালী প্রতিদিনের মতো মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে বসে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ দুটি মোটরসাইকেলে করে আসা ৪ থেকে ৮ জন হেলমেট পরিহিত সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে চায়ের দোকানের বেঞ্চের পাশে তাঁকে রক্তাক্ত ও উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। এলাকাবাসীর ধারণা, ছেলের খুনের ঘটনার রেশ ধরেই এবং পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, “দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে এবং বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। ঠিক কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

পরপর বাবা ও ছেলেকে একই কায়দায় হত্যার ঘটনায় পুরো দুর্জনীমহল এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

১

আপডেট: ০৪:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬