০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান

  • আপডেট: ০৬:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১৮০৬১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন বলে রবিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়,সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনী ও প্রতিরক্ষা কমান্ডারের আমন্ত্রণে ১৬-২০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। সফরকালে বিমানবাহিনী প্রধান দুবাইয়ে অনুষ্ঠিতব্য দুবাই আন্তর্জাতিক এয়ার চিফ কনফারেন্স এবং দুবাই এয়ার শোতে অংশ নেবেন।

সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানায়,এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমানবাহিনী প্রধান এ সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর বাংলাদেশে ফিরবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান

আপডেট: ০৬:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫