০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সাংবাদিকদের সঙ্গে নোয়াখালীর নবাগত এসপি মোশাররফ হোসেনের মতবিনিময়

  • আপডেট: ১০:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার টি.এম.মোশাররফ হোসেন।

সোমবার(০১ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার টি.এম.মোশাররফ হোসেন।

এদিন পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা,আইন–শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা চ্যালেঞ্জ,জনসেবা ও পুলিশিং ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত এবং পরামর্শ তুলে ধরেন।

পুলিশ সুপার মোশাররফ হোসেন নোয়াখালীর সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি,চলমান নিরাপত্তা ব্যবস্থা,অপরাধ দমন কার্যক্রমসহ জনসেবার মানোন্নয়নে পুলিশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বলেন,“পুলিশ ও সাংবাদিক সমাজ একসঙ্গে কাজ করলে জেলা পর্যায়ে জননিরাপত্তা আরও উন্নত হবে। সহযোগিতা,স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার মাধ্যমে আমরা নোয়াখালীকে আরও নিরাপদ ও সেবামুখী জেলায় রূপান্তর করতে চাই।”

এসময় উল্লেখ করেন যে, দায়িত্ব পালনে জনগণের আস্থা ও গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। এজন্য নিয়মিত মতবিনিময় সভা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান নবাগত এসপি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.নিয়াকত আকবরসহ নোয়াখালীর বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক,প্রতিনিধি ও সংবাদকর্মীরা।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা নতুন এসপি’র দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাংবাদিকদের সঙ্গে নোয়াখালীর নবাগত এসপি মোশাররফ হোসেনের মতবিনিময়

আপডেট: ১০:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫