স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বির হত্যায় শুটারসহ আটক ৩
- আপডেট: ০১:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১৮০২৭
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ‘প্রধান শুটারসহ’ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) ভোররাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।
গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫) নিহত হন। এঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


















