০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

দায়িত্বনিষ্ঠা ও প্রস্তুতির আহ্বান: পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ

  • আপডেট: ১০:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

রবিবার ( ১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার শাহ্ মো.আব্দুর রউফ। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্নআউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়। পুলিশ সুপার সকলকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার,সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১,ওসি ডিবিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডিসেম্বর ২০২৫ মাসের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও অফিসারদের পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের দাবি-দাওয়া ও প্রস্তাবনা উত্থাপন করেন।

পুলিশ সুপার মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্টদের কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দায়িত্বনিষ্ঠা ও প্রস্তুতির আহ্বান: পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ

আপডেট: ১০:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬