০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব: পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

  • আপডেট: ০৫:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, নিকলী-এর উদ্যোগে আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ সুপার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তাসহ ভোট গ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব: পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

আপডেট: ০৫:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬