চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে: তারেক রহমান
- আপডেট: ০২:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৯
মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং এই চট্টগ্রামেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন। এদেশের মানুষ পরিবর্তন চাই। পরিবর্তনের পক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। মানুষ রাজনৈতিক অধিকার চাই, যে অধিকারের জন্য এদেশের মানুষ রাজপথে রক্ত দিয়েছে আমরা সে অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী। নারীদের কর্মহীন রেখে বাংলাদেশকে প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, তাই নারীদের জন্য ফ্যামেলি কার্ডের ব্যবস্থা করা হবে সে সাথে কৃষিপ্রধান এদেশের সকল কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ডও চালু করা হবে। গতকাল ২৫ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মহাসমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে তারেক রহমান আরো বলেন, বিএনপির সরকারের আমলে গড়ে তোলা কেইপিজেড এর মতো আরো ইপিজেড তৈরি করবে। এছাড়াও তারেক রহমান রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দেন। জলাবদ্ধতা চট্টগ্রামের অভিশাপ। চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে। জলাবদ্ধতা ও বন্যা নিরসনে সারাদেশে খাল কাটা কর্মসূচি শুরু করবে বিএনপি। তারেক রহমান দেশের তরুণদের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ও ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোর বেলা তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পরে ভোট কেন্দ্রে চলে যাবেন সেখানে জামায়াতে ফজরের নামায পড়বেন তারপর লাইনে ধরে ভোট দিবেন। এবারের ভোট এমন উৎসবমুখর হবে এমনটাই প্রত্যাশা। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেওয়া হবে না। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তরুণদের নিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। তিনি বৃহত্তর চট্টগ্রামের সব আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন সে সাথে তারেক রহমান ধানের শীষে ভোট চাইলেন। ভোট দিব কিসে ধানের শীষে, ভোট চাই ভোট চাই ধানের শীষে ভোট চাই। তারেক রহমান ১২ টা ২২ মিনিটে মঞ্চে আসেন এসময় তিনি মঞ্চে উঠে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞাস করেন ‘‘অনরা ক্যান আছন’’ সবাই হাত তুলে ভালো আছে বলে জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, দীপেন তালুকদার, আবু সুফিয়ান, মোনায়েম মুন্না, সাঈদ আল নোমান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, গোলাম আকবর খন্দকার, মোশারফ হোসেন দীপ্তি, সাথী উদয় কুসুম বড়ুয়া, ব্যারিষ্টার মীর হেলাল, তারিকুল আলম, ওয়াদুদ ভুইয়া, শাহজাহান চৌধুরী, আবুল হাসেম বক্কর, লায়ন আসলাম চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, এস এম ফজলুল হক, সরওয়ার জামাল নিজাম, ড. সুকোমল বড়ুয়া। সভায় মহা-সমাবেশে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল ৭টা থেকে পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হন।

















