১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

গুলশানে ট্রাফিক পুলিশের ‘নো হর্ন, নো ডাস্ট কর্মসূচি’, শব্দ দূষণ রোধে চালকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

  • আপডেট: ০৬:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের আয়োজনে ‘নো হর্ন, নো ডাস্ট’ শীর্ষক এক মিনিটের প্রতীকী নিরবতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ জানুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে গুলশান–২ চত্বরে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান,এই কর্মসূচির অংশ হিসেবে গুলশান–২ ক্রসিং ট্রাফিক সিগন্যালে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চারদিকে এক মিনিটের জন্য রেড সিগন্যাল রাখা হয়। এ সময় আগত যানবাহনের চালকদের অনুরোধ জানানো হয় গাড়ি থেকে নেমে এক মিনিট নিরবতা পালনের জন্য। চালকরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন এবং পূর্বনির্ধারিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নো হর্ন, নো ডাস্ট’।

তিনি আরও জানান, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাসহ পুরো গুলশান এলাকায় অপ্রয়োজনে হর্ন না বাজানো এবং রাস্তাঘাট পরিষ্কার রাখার লক্ষ্যে ডিএনসিসি ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। এই এক মিনিট নিরবতা কর্মসূচি ছিল একটি প্রতীকী আয়োজন, যার মাধ্যমে গাড়িচালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য।

এ সময় গুলশান ডিভিশন- ট্রাফিকের ডিসি মিজানুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট অফিসার ও ১৫০ জন ট্রাফিক সহায়তাকারী উপস্থিত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুলশানে ট্রাফিক পুলিশের ‘নো হর্ন, নো ডাস্ট কর্মসূচি’, শব্দ দূষণ রোধে চালকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আপডেট: ০৬:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬