০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

উপকূলে নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় কোস্ট গার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন: ডিজি

  • আপডেট: ০৭:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের সন্দ্বীপের বিভিন্ন নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা মাঠে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫০০ সদস্যের ১০০টি প্লাটুন দায়িত্ব পালন করছে। এসব প্লাটুন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, স্থলভাগ ও জলভাগে বিভক্ত এসব প্লাটুন নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার নির্ধারিত নির্বাচনি এলাকার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উৎসবমুখর ভোটের পরিবেশ নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

একই সঙ্গে তিনি বলেন, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে। কোস্ট গার্ড তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সব বয়স ও শ্রেণি-পেশার নারী-পুরুষকে গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় তথ্য প্রদান করছে।

কোস্ট গার্ডের মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উপকূলে নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় কোস্ট গার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন: ডিজি

আপডেট: ০৭:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬