ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় নয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ২৬
- আপডেট: ০৬:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর মধ্যে গুলশান থানা একজন,সূত্রাপুর থানা চারজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা তিনজন,পল্টন থানা পাঁচজন,কলাবাগান থানা একজন,যাত্রাবাড়ী সাতজন, কদমতলী থানা তিনজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।
রবিবার (০১ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন,শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেফতার করেছে রাজধানীর ৯ টি থানা পুলিশ।
তিনি বলেন,শনিবার (৩১ জানুয়ারি) গুলশান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মো. ইব্রাহিম (২০)’কে গ্রেফতার করা হয়। অপরদিকে সূত্রাপুর থানা পুলিশ রাব্বি হাসান (১৮), মাসুম ইফাদ (১৮), মুন শিকদার (১৮) ও সাগর দে (২৪)’কে গ্রেফতার করে।মোহাম্মদপুর থানা পুলিশ কবির হোসেন ওরফে হুমায়ুন কবির ওরফে হুমা (৫৩)’কে, খিলগাঁও থানা পুলিশ ফজলে রাব্বী প্রকাশ নিরব (১৯), মো. সাইদুল ইসলাম (১৯) ও মো. মাহতিন ইসলাম শাকিল (২৩)’কে, পল্টন থানা পুলিশ মো. বিল্লাল হোসেন (২৮), মো. রকি মিয়া (৩৫), মো. ইয়াছিন মিয়া (২২), মোহাম্মদ আলী (২৪) ও মো. ইসমাইল হোসেন (৩২)’কে, কলাবাগান থানা পুলিশ মো. সেলিম ওরফে রহিম (৪৫)’কে, যাত্রাবাড়ী থানা পুলিশ গোলাম রাব্বী (১৯) ২, নাসির খান ওরফে নাসির (৩২), মো. সাজ্জাদ (২৫), মো. জালাল (৪১), মো. হাসান আলী ওরফে আলম (৩৫), মো. রানা প্রধান (৩০) ও রেনু বেগম (৩৯)কে গ্রেফতার করে।
এছাড়াও কদমতলী থানা পুলিশ মো. অভি (২৬), মো. সালেহ আহাম্মেদ ফয়সাল (৩৫) ও মো. রনি (২৪)’কে, হাতিরঝিল থানা পুলিশ হাসিব (২৬)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

















