০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় নাশকতার পরিকল্পনা, নব্য জেএমবির সদস্য গ্রেফতার

  • আপডেট: ০৬:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের’ (জেএমবি) এহসার সদস্য আহসান জহীর খানকে (৫০) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম দিকে রোববার রাত ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আহসান জহীর খানকে গ্রেফতার করা হয়।

সিটিটিসির বরাতে ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতার আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য। তিনি ও তার পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণের উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন।

তিনি আরও বলেন, তারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিভিন্ন অ্যাপসে গ্রুপ চ্যাট, পার্সোনাল চ্যাট ও চ্যানেল ইত্যাদির মাধ্যমে ভিন্ন ভিন্ন ছদ্ম নামে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতেন।

গ্রেফতার আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় নাশকতার পরিকল্পনা, নব্য জেএমবির সদস্য গ্রেফতার

আপডেট: ০৬:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬