শিরোনাম:
নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন, ফোন করবেন যেসব নম্বরে
- আপডেট: ১০:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে।
সোমবার(০২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সেলের জরুরি যোগাযোগের টেলিফোন নম্বর- ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর- ০১৫৫০-০৬৪২২৬ (Whats app) ও ০১৫৫০-০৬৪২২৭।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা-সংশ্লিষ্ট যে কোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

















