শিরোনাম:
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনা: পুলিশ সুপার
- আপডেট: ০৫:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি ) কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা,ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ,দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
কর্মশালায় উপজেলা প্রশাসন,নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ভোট গ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















