০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় আট থানা এলাকায় অভিযান, গ্রেফতার ১৭

  • আপডেট: ০৬:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে ডেমরা থানা দুইজন, সূত্রাপুর থানা দুইজন, মোহাম্মদপুর থানা তিনজন, তেজগাঁও থানা একজন, খিলক্ষেত থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, দক্ষিণখান থানা দুইজন ও শাহবাগ থানা একজনকে গ্রেফতার করেছে।

বুধবার (০৪ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (০৩জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করেছে রাজধানীর ৮ টি থানা পুলিশ।

তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডেমরা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মো. শরীফ (৩৯) ও মো. বাবু মিয়া ওরফে বাবুল (৪১)’কে, সূত্রাপুর থানা পুলিশ ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮) ও মো. আল-আমিন সরদার (৩২)’কে, মোহাম্মদপুর থানা পুলিশ মো. নয়ন (১৮), মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫) ও মো. কবির হোসেন (৩৫)’কে, তেজগাঁও থানা পুলিশ মো. লিটন বেপারী (৬০)’কে, খিলক্ষেত থানা পুলিশ মো. সেলিম (৩৮)’কে গ্রেফতার করে।

এছাড়াও যাত্রাবাড়ী থানা পুলিশ মো. জুয়েল (২৫), মো. বাবু ওরফে ছোট বাবু (২৫), মো. হায়দার হোসেন তপু (৪০), মো. ইমরান (২৭) ও মো. মাহমুদুল হাসান (২৫)। দক্ষিণখান থানা পুলিশ মো. কারুল ইসলাম শিবলু (২৯) ও মো. আলামিন (৩৬)’কে, শাহবাগ থানা পুলিশ মো. মান্নান মিয়া (৩০)’কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় আট থানা এলাকায় অভিযান, গ্রেফতার ১৭

আপডেট: ০৬:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬