০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ৩০

  • আপডেট: ০২:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মনির (২৯), রাফি (৩০), রাজিব (৩০),বেলাল (২৫), সোহেল (৫০), সজীব (২৪), শামীম (২৩), সাব্বির (১৮), সুজন (২৫),শিহাব উদ্দিন সিয়াম (২৪), রতন মিয়া (৫০),সাগর (২১), রনি (৪২), নাহিদ (৪০), শাকিল (২৩), বিল্লাল (৩৬), আনোয়ার হোসেন (২৫),নুর হোসেন ওরফে শুভ (২০), রাশেদুর রহমান শাওন (২৩), শামীম বেপারী (৩২), বেবি (৫০),নাঈম (২৫), সজীব (২০) ও রাকিব (১৮)। এদের মধ্যে মাদক মামলায় ২ জন,বিস্ফোফোক আইনে ৫ জন, পরোয়ানা ৫ জন( পরোয়ানা তামিল -১৪ টি),অন্যান্য আইনে ১২ জন। এসময় তাদের কাছ থেকে ৫ টি কার্তুজ, ৯ টি সামুরাই, ৮ টি পেট্রোল বোমা, ৪ টি স্মার্ট মোবাইল ফোন,ভাঙ্গা ইয়াবার গুড়া ৩২ গ্রাম এবং ৬১ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬০ পুরিয়া গাঁজা,১ টি ডিজিটাল ওয়েট মেশিন, বৈদেশিক মুদ্রা ৫৭ টি,১ টি তলোয়ার, ২ টি কাচি,১ বাটিন ফোন,১ টি চায়না ছুরিসহ ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. হানিফ (৪৩), মো. হাদিস শেখ (২৭), আসিদুল (৩২), মো. তামিম (২৫), আমিরুজ্জামান (৩০) ও মো. রাজীব (২৮)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ৩০

আপডেট: ০২:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬