১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক

  • আপডেট: ১১:১৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপুল পরিমাণ ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ “জয় বাংলা” কর্তৃক পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে অবৈধভাবে পরিচালিত ২টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে আনুমানিক ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল এবং প্রায় ১,০০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৪ জন জেলেকে আটক করা হয়।

চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। পরে মুচলেকা গ্রহণপূর্বক বোটগুলো মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়েছে এবং জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক

আপডেট: ১১:১৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬