ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ১৩ থানা এলাকায় অভিযান, গ্রেফতার ২৯
- আপডেট: ০৬:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর মধ্যে গুলশান থানা দুইজন, ক্যান্টনমেন্ট থানা তিনজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা তিনজন, পল্লবী থানা তিনজন, খিলগাঁও থানা দুইজন, হাজারীবাগ থানা তিনজন, আদাবর থানা একজন, বংশাল থানা তিনজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা দুইজন ও শেরেবাংলা থানা একজনকে গ্রেফতার করেছে।
শনিবার (০৭ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, শুক্রবার (০৬জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেফতার করেছে রাজধানীর ১৩ টি থানা পুলিশ।
তিনি বলেন, গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গুলশান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মোঃ রোমান আলী (২৮) ও মো. শুক্কুর আলী (৩০)’কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ক্যান্টনমেন্ট থানা পুলিশ মো. আনোয়ার (৩৯), মো. রিফাত (২২) ও মো. রাকিবুল হাসান রনি (৩০)’কে, ডেমরা থানা পুলিশ সুমন (২৭)’কে, মোহাম্মদপুর থানা পুলিশ বেবী (৫০), মো. শামীম ব্যাপারী (৩২) ও মো. জাহিদ (৩৯)’কে, পল্লবী থানা পুলিশ মো. শহীদ (৩৮), মো. রাজু (২৮) ও মো. দ্বীন ইসলাম (১৯)’কে, খিলগাঁও থানা পুলিশ মো. তুহিন (২৪) ও মোফাজ্জল হোসেন (৪০)’কে, হাজারীবাগ থানা পুলিশ মো. হৃদয় ওরফে ঢাকাইয়া হৃদয় (২৭), মো. আল আমিন (২২) ও আবির হাসান (২৬)’কে, আদাবর থানা পুলিশ রিনা বেগম (৪৪)’কে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, বংশাল থানা পুলিশ মো. সাহিল আহম্মেদ ইফতি (২৪), মোঃ রাজ আহম্মেদ (২৪) ও মো. আশফি রহমান সামির (২৪)’কে, যাত্রাবাড়ী থানা পুলিশ ইয়াসিন ওরফে হাসান (২৮), মো. আল আমিন (৩২), মো. সোহান (২২), মুন্না (২০) ও আসিফ (২০)’কে, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মো. আরিয়ান আহম্মেদ জিসান (২০) ও আফিয়া (৩০)’কে, শেরেবাংলা থানা পুলিশ মো. বাপ্পী (৩০)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















