অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের পেশাদার দায়িত্ব পালনের নির্দেশ:পুলিশ সুপার ফরহাদ হোসেন
- আপডেট: ০৪:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ডিবি) মোঃ সাইফুল ইসলাম। এছাড়া জেলার সকল থানার সার্কেল অফিসার, অফিসার ইনচার্জসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।


















