১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সরঞ্জাম হস্তান্তর

  • আপডেট: ০৯:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এই বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় শক্তিশালী ও সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন দুর্যোগ সক্ষমতা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড আয়োজিত এক অনুষ্ঠানে এ সরঞ্জাম হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয়কৃত এসব সরঞ্জাম বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।

এই প্রকল্পের আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সংযোজিত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ৩টি ২০ টন ক্ষমতাসম্পন্ন ডোজার, ৩টি ৪৮ টন ক্ষমতাসম্পন্ন হেভি ডোজার এবং ৩টি ১৫ টন ক্ষমতাসম্পন্ন ফর্কলিফট।

এর আগে বিভিন্ন পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে ভারী ও হালকা যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। নতুন সংযোজিত সরঞ্জামগুলো দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ধ্বংসস্তূপ অপসারণ, ভূমিধস ও আবর্জনা পরিষ্কার, জরুরি যান চলাচলের জন্য সড়ক উন্মুক্তকরণ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা অপারেশন এলাকা প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সরঞ্জাম হস্তান্তর

আপডেট: ০৯:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬