০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ শুরু

  • আপডেট: ১১:০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে।

সকালে সোনাইমুড়ি-চাটখিলে বিভিন্ন এলাকায় নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের লাইন দেখা যায়। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সোনাইমুড়ী- চাটখিলে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের পরিচয় যাচাই করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

সন্ধ্যার পর থেকে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ শুরু

আপডেট: ১১:০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬