সাজ্জাদুল মিরাজের নতুন কর্মসূচী ঘোষনা
- আপডেট: ১২:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকারিভাবে এখনও ফলাফল ঘোষণা না করা হলেও বিএনপিই যে আগামী সরকার গঠন করছে তা নিশ্চিতভাবেই বলা যায়। এদিকে এ বিজয় উপলক্ষে দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে। জনগণের এই অভূতপূর্ব সমর্থন গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে এক সুস্পষ্ট ও ঐতিহাসিক রায়।
সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশায় আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মিরপুর ১ নম্বর তার রাজনৈতিক কার্যালায়ে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের উপস্থিতি কামনা করছি।


















