গ্রেফতার নয়, মবের হাত থেকে রক্ষা করে নিরাপদে সরানো হয় অধ্যাপক জামাল উদ্দিনকে: পুলিশ
- আপডেট: ০৭:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
‘রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ‘গ্রেফতার’ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দিন’।
রবিবার( ১৫ ফেব্রুয়ারি) বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্য ভূয়া এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মবের হাত থেকে রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।
এদিন সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ-এর ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, বিকালে ওই শিক্ষক ফুলের তোড়া নিয়ে ধানমন্ডি-৩২ নম্বরে এসেছিলেন। এ সময় আশেপাশের লোকজন তাকে ঘিরে মব সৃষ্টির চেষ্টা করলে আমরা তাকে আরও সেভ করি। পরে আমাদের গাড়িতে করে নিরাপদে নিয়ে এসে রিকশাযোগে তাকে পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে আজ দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪ টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’
জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ওই শিক্ষক একদিনও ক্লাসে উপস্থিত ছিলেন না। তিনি এতদিন পলাতক ছিলেন বলে এর আগে জানিয়েছিলেন ঢাবি কর্তৃপক্ষ।



















