০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

  • আপডেট: ০৪:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকর-উজ-জামান আজ সোমবার(১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এটিকে বিদায়ী সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে।

প্রেস উইং জানায়,সাক্ষাতে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার দায়িত্বকালীন সময়ে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়ে,সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসন অবসানের পর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের আমন্ত্রণে ২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

এই সরকারের তত্ত্বাবধানে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে, যাতে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে,প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও সেখানে উপস্থিত থাকবেন। মূলত এর মধ্যে দিয়েই তার দেড় বছরের দায়িত্বের সমাপ্তি ঘটবে।

আওয়ামী লীগ সরকারে পতনের দুই মাস আগে ২০২৪ সালের ২৩ জুন বাংলাদেশ সেনাবাহিনীর অষ্টাদশ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তার দায়িত্বের মেয়াদ রয়েছে ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

আপডেট: ০৪:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬