০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীতে বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর- লুটপাট

  • আপডেট: ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৪০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক প্রবাসীর বাড়িতে এমন ন্যক্কারজনক হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেই থামেনি, যাওয়ার সময় ঘরের সকল আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ভেঙে ফেলে দিয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নং দেউটি ইউনিয়নের বাগ পাঁচরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাগ পাঁচরা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে প্রবাসী সাইফুল ইসলাম জনির বসতবাড়িতে এসে নানাভাবে হুমকি দিতে থাকেন, এ সময় একদল স্থানীয় নামধারী সন্ত্রাসীরা দা, চাপাতি, লোহার ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী সাইফুল ইসলাম জনিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে খোঁজ করতে থাকে, খোঁজাখুঁজির পর তারা তাদের বসতঘরের দরজা ভেঙ্গে ও টিনের বেড়া কেটে ঘরের আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়। প্রাণের ভয়ে আমরা পালিয়ে ছিলাম। অতর্কিত এই বাড়িতে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রবাসী সাইফুল ইসলাম জনির মা হালিমা খাতুন সাংবাদিকদেরকে জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে, আমার ছেলের উপর স্থানীয় সন্ত্রাসীরা গত পূর্বে একাধিক হামলা চালায় তাকে মারধর করে পরে সে জীবন বাঁচাতে বিদেশে আশ্রয় নেয়।

আমার ছেলে দেশে আসলে তারা তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে‌।এতে আমিও আমার পরিবার প্রাণনাশের আশঙ্কা করছি। আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসী ও দেশবাসীর কাছে এই হামলা ভাঙচুরের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর- লুটপাট

আপডেট: ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬