০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্যরা গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন-বাংলাদেশ মানবাধিকার পরিষদ

  • আপডেট: ০৮:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহার রোধ ও জনসেবাকে আরও স্বচ্ছ ও নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, জনস্বার্থে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের অংশ হিসেবে তারা কোনো সরকারি গাড়ি কিংবা প্লট গ্রহণ করবেন না। এই ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

খোরশেদ আলমের মতে, এমন সিদ্ধান্ত জনগণের আস্থা বাড়াবে এবং নেতৃত্বের মধ্যে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।ব্যক্তিগত সুবিধা পরিহার করে জনকল্যাণে কাজ করার মানসিকতা ভবিষ্যতে অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে উঠবে।

জনগণ আশা করছে, এ ধরনের ঘোষণার মাধ্যমে সমাজে নৈতিক নেতৃত্ব ও দায়িত্বশীলতার নতুন ধারা তৈরি হবে।জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণরায়ের মূল লক্ষ্য ছিল সুশাসিত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। বিপুল জনরায় পাওয়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পূর্বশর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

তিনি আরো বলেন, উন্নয়ন প্রকল্প ও সরকারি ক্রয়খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলীয়করণ, চাঁদাবাজি, ঘুষ ও অর্থপাচারের মতো অনিয়ম রোধে কাঠামোগত সংস্কার প্রয়োজন। দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নবনির্বাচিত সংসদ সদস্যরা গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন-বাংলাদেশ মানবাধিকার পরিষদ

আপডেট: ০৮:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬