নৌ-পুলিশের টানা অভিযানে ৫ দিনে ২ কোটি তেরো লক্ষ চৌত্রিশ হাজার তিনশত ত্রিশ মিটার অবৈধ জাল জব্দ,গ্রেফতার ৬৪
- আপডেট: ১২:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত পাঁচদিনে নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৬৪ জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত পাঁচ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি তেরো লক্ষ চৌত্রিশ হাজার তিনশত ত্রিশ মিটার অবৈধ জাল, ২ হাজার চারশত নয় কেজি মাছ, ৩০০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১১৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ২৩ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
অভিযানে ৬৪ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ১৯টি মৎস্য আইন এবং ৭টি বেপরোয়া গতি আইন মামলাসহ মোট ২৬টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।




















