ভাষা শহীদদের প্রতি কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা
- আপডেট: ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ কিশোরগঞ্জ। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত থেকে শ্রদ্ধা জানান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এবং বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়ে জেলা পুলিশ কিশোরগঞ্জ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


















