০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা-স্তম্ভ উদ্বোধন, ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরলেন আনসার মহাপরিচালক

  • আপডেট: ০২:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০৩১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। শনিবার(২১ ফেব্রুয়ারি) সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ পতাকা-স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একাডেমি সূত্রে জানা যায়, নবনির্মিত পতাকা-স্তম্ভটির উচ্চতা ১২০ ফুট। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। সংশ্লিষ্টরা জানান, এটি বর্তমানে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ হিসেবে বিবেচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যময় এ দিনে পতাকা-স্তম্ভ উদ্বোধন বিশেষ গুরুত্ব বহন করে। ভাষা আন্দোলনের চেতনা আত্মমর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামের শিক্ষা দেয়।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেন।
তিনি আরও উল্লেখ করেন, ভাষাশহিদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

বক্তারা বলেন, ‘চির উন্নত বিজয় নিশান’ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এ পতাকা বাহিনীর সদস্যদের দেশের সেবা ও শৃঙ্খলা রক্ষায় আরও দৃঢ় প্রত্যয়ী করবে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক ও একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা-স্তম্ভ উদ্বোধন, ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরলেন আনসার মহাপরিচালক

আপডেট: ০২:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬