কিশোরগঞ্জে জেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা
- আপডেট: ০৯:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জ জেলায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসলাম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, এমপি (কিশোরগঞ্জ-৬)।
সভায় আরও উপস্থিত ছিলেন মাজাহারুল ইসলাম, এমপি (কিশোরগঞ্জ-১), অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, এমপি (কিশোরগঞ্জ-২), মো. ফজলুর রহমান, এমপি (কিশোরগঞ্জ-৪), শেখ মুজিবুর রহমান, এমপি (কিশোরগঞ্জ-৫) এবং কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও চলমান সরকারি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবার মান আরও বৃদ্ধির আহ্বান জানান।
সভা শেষে প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন এবং বাজার মনিটরিং কার্যক্রমে অংশ নেন। এসময় তিনি সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় অসহায় জনগণের মাঝে পণ্যসামগ্রী বিতরণ করেন। পরে তিনি র্যাব-১৪ পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী জেলার সার্কিট হাউজে আগমনকালে জেলা পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
পরিশেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিমন্ত্রীকে বিদায় জানান।













