০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পদোন্নতি পেয়ে উপপরিচালক হলেন ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তা

  • আপডেট: ০৬:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪ জন সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (০২ মার্চ) বিকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

তিনি বলেন, মহাপরিচালকের উদ্যোগ এবং মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বল্প সময়ে পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে। আমরা এর জন্য গভীর কৃতজ্ঞ।

এসময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, পদোন্নতি শুধুমাত্র মর্যাদা বা র‌্যাংক বৃদ্ধি করে না, এটি দায়িত্বও বৃদ্ধি করে। আশা করি সবাই সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্ণেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালক ও সহকারী পরিচালকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পদোন্নতি পেয়ে উপপরিচালক হলেন ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তা

আপডেট: ০৬:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬