পল্লবীর মিল্লাত ক্যাম্পে ডিবির অভিযান, ২২ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৪:৩৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ২২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার(০২ মার্চ) বিকালে ডিবির মিরপুর বিভাগের একটি দল অভিযানটি পরিচালনা করে।
এদিন রাতে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনাহর আলী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এদিন বিকাল সাড়ে ৩টার দিকে মিল্লাত ক্যাম্পে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মিল্লাত ক্যাম্পের কথিত মাদক সম্রাজ্ঞী ‘কেচিগেট’ খ্যাত পৃথিবী, কানী, জামিলা, সায়মা, ডলার ও ভুবনদের নিয়ন্ত্রিত স্পটে অভিযান চালানো হয়। এ সময় এসব স্পষ্ট থেকে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হয়েছে।

















