০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নৌপথে ডাকাতি-চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ

  • আপডেট: ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নৌ পুলিশ। বিশেষ করে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ।

বুধবার (৪ মার্চ) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় এ কথা বলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। সভায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অনলাইনে যুক্ত নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপার অংশ নেন।

সভায় নৌপথে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ, টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, চাঁদাবাজি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং নৌ পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে নৌ পুলিশ ইউনিটের কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পরামর্শও দেওয়া হয়।

সভায় নৌ পুলিশপ্রধান কুসুম দেওয়ান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে নৌ পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কোনো ডাকাত যাতে যাত্রীবেশে নৌযানে চলাচল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নদীপথের চ্যানেলে মাছ ধরার জাল ফেলে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে এবং নৌ টহল জোরদারের কথা জানান।

সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌ পরিবহন অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি সভায় অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নৌপথে ডাকাতি-চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ

আপডেট: ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬