০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

যাত্রীবাহী বাসে ইয়াবার চালান, ডিএনসির জালে কারবারি

  • আপডেট: ০৭:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

গাজীপুরের জয়দেবপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত আসামির নাম–মো.এমদাদুল হক।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে জয়দেবপুরের শিরিরচালা বাঘের বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল।

একইদিন রাতে ডিএনসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে,আজ সন্ধ্যায় ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে জয়দেবপুরের শিরিরচালা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের সিটে বসা সন্দেহভাজন ব্যক্তি মো. এমদাদুল হককে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি কালো শপিং ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাজীপুর এলাকায় ইয়াবার পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত। তার সঙ্গে সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রীবাহী বাসে ইয়াবার চালান, ডিএনসির জালে কারবারি

আপডেট: ০৭:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬