১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পরিচিতি সভা

  • আপডেট: ০৮:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৮০৪৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরাম কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এ আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিরা।

ছাত্র ফোরামের সভাপতি নেয়ামত উল্লাহ আস সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম।

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে ছাত্রসমাজ নানা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সঠিক আদর্শের অভাবে তরুণ সমাজ বারবার বিভ্রান্ত হয়েছে। তিনি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম। এছাড়া সংগঠনের সহ-সভাপতি আল মামুন আকাশ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশীদ, বিভাগীয় সাধারণ সম্পাদক নিশাত সালসাবিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষাঙ্গন ও দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে নৈতিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তারা বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধভিত্তিক জীবনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

হেবালেল্লাহ বিনতে হাবিব ও মালিহা আব্দুল্লাহর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলা কমিটির ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়। শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পরিচিতি সভা

আপডেট: ০৮:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬