বিজিবির উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট: ১১:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) উদ্যোগে বুধবার (০৪ মার্চ) বিকেলে ঢাকার নবাবগঞ্জ পার্কে অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি রমজান মাসে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজিবির ঢাকা সেক্টরের পক্ষ থেকে ১৫০ প্যাকেট, ফোর্স সাপোর্ট উইংয়ের পক্ষ থেকে ১৫০ প্যাকেট এবং ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) পক্ষ থেকে ২০০ প্যাকেটসহ সর্বমোট ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, বিজিবি ফোর্স সাপোর্ট উইংয়ের উইং কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এবং ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। দেশ ও জনগণের কল্যাণে বিজিবি সর্বদা অঙ্গীকারাবদ্ধ।


















