০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ঢামেকে আনসার সদস্যদের তৎপরতায় প্রতারণা ও চুরির অভিযোগ, দুইজন আটক

  • আপডেট: ১১:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতারণা ও চুরির অভিযোগে দুইজনকে আটক করেছেন আনসার সদস্যরা।

এ সময় চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতাল এলাকায় পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

ওই দিন রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,দুপুর ১টা ৫০ মিনিটে হাসপাতালের ২ নম্বর (বাগান গেট) প্রবেশপথ এলাকা থেকে রনি আহাম্মদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্বর্ণের বার সদৃশ পিতলের বার দেখিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে বেলাল মিয়া (২৫) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অভিযানে দায়িত্ব পালন করেন এপিসি মো.সুজাত মোল্লা এবং আনসার সদস্য ইমরান, আল-আমিন ও সুজন।

আটক রনি আহাম্মদ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জামতলা বাজার এলাকার মো.রুহুল আমিনের ছেলে। অপরদিকে বেলাল মিয়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরফ হাট মাস্টারপাড়া এলাকার সাদেক মিয়ার ছেলে।
পরে আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢামেকে আনসার সদস্যদের তৎপরতায় প্রতারণা ও চুরির অভিযোগ, দুইজন আটক

আপডেট: ১১:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬