১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ

  • আপডেট: ০৩:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার,(০৬ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ অভিযানিক দল জালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবাগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ

আপডেট: ০৩:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬