নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৩ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ,গ্রেফতার ৩৯৭
- আপডেট: ০৪:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত সাতদিনে নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ৩৯৭ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ছিয়ানব্বই লক্ষ চল্লিশ হাজার নয়শত পঁয়তাল্লিশ মিটার অবৈধ জাল, ৩, হাজার পাঁচশত এক কেজি মাছ, ৩ লক্ষ) পিস মাছের পোনা, ২ কেজি পারশে মাছের পোনা, ২১০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২১৩ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১০৯ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ৪টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ৩৯৭ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ৮১টি মৎস্য আইন, ৩৭টি বেপরোয়া গতি আইন, ৪টি বালুমহাল, ১টি চোরাইমাল, ৩টি মাদক এবং ২টি হত্যা মামলাসহ মোট ১২৮টি মামলা দায়ের করা হয় এবং ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।



















