০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ফায়ার সার্ভিস-বেবিচকের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর

  • আপডেট: ০৬:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) এবং রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং (আরএফএফ) বিষয়ে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সমঝোতা স্মারকে বেবিচকের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (এটিএম) মো. শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে উপপরিচালক মো. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে বেবিচক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও এতে অংশ নেন।

সমঝোতা স্মারক অনুযায়ী জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

এর ফলে বিমানবন্দর ও আশপাশের এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফায়ার সার্ভিস-বেবিচকের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর

আপডেট: ০৬:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬