০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পীকার ও ডেপুটি স্পীকারের বৃক্ষরোপণ

  • আপডেট: ০৩:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১৮০৩৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করেছেন জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে একটি আম গাছের চারা রোপণ করেন। পরে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল একই স্থানে আরেকটি আম গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য প্রাণদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পীকার তাঁর বাংলো পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সংসদ প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পীকার ও ডেপুটি স্পীকারের বৃক্ষরোপণ

আপডেট: ০৩:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬