০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঈদ-উল-ফিতর : ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন

  • আপডেট: ০৭:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১৮১০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় মাঠের চারপাশের পরিবেশ, প্রবেশপথ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি।

পরিদর্শনকালে সাংসদ বলেন,দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন,সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা,পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,কিশোরগঞ্জ সদর সার্কেলের কর্মকর্তা,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রতি বছর দেশের বৃহত্তম ঈদের জামাতগুলোর একটি অনুষ্ঠিত হয়,যেখানে দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদ-উল-ফিতর : ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন

আপডেট: ০৭:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬